ঘরে বসেই স্বাস্থ্য পরীক্ষা
ঘরে বসে নমুনা দিন — হোম স্যাম্পল কালেকশন সেবা।

Citizen Care Bangladesh- এর হোম স্যাম্পল কালেকশন সেবায় ঘরে বসেই স্বাস্থ্য পরীক্ষা।
আপনার সময়, নিরাপত্তা এবং স্বাস্থ্যের কথা ভেবে Citizen Care Bangladesh নিয়ে এসেছে ঘরে বসে নমুনা সংগ্রহের নির্ভরযোগ্য সেবা। রুটিন হেলথ চেকআপ হোক কিংবা নির্দিষ্ট কোনো রোগ নির্ণয়ের প্রয়োজন – ল্যাব টেস্ট এখন আর ঝামেলার নয়। আমাদের হোম স্যাম্পল কালেকশন সেবার মাধ্যমে ঘরে বসেই নমুনা দিন এবং রিপোর্ট পান অনলাইনে।
আমাদের এই সেবায় আপনি কী কী সুবিধা পাবেন?
- নমুনা সংগ্রহের জন্য দক্ষ টিম: BSc নার্স ও প্রশিক্ষিত ফিল্ড টিম আপনার নির্ধারিত ঠিকানায় গিয়ে স্বাস্থ্যবিধি মেনে রক্ত, ইউরিন, সুগারসহ বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে।
- নির্ভরযোগ্য ল্যাব পার্টনার: আপনার নমুনা পাঠানো হয় আমাদের বিশ্বস্ত ও মানসম্পন্ন ল্যাব পার্টনারদের কাছে, ফলে রিপোর্ট থাকে নির্ভুল ও সময়মতো।
- দ্রুত ও ডিজিটাল রিপোর্ট: নমুনা সংগ্রহের পর আপনি WhatsApp বা Email-এর মাধ্যমে দ্রুত রিপোর্ট হাতে পাবেন। চাইলে প্রিন্টেড কপি-ও পেতে পারেন।
- নিরাপদ ও হাইজেনিক পদ্ধতি: প্রতিটি নমুনা সংগ্রহ হয় স্যানিটাইজড ও ডিসপোজেবল সরঞ্জাম ব্যবহার করে, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।
- সময় ও ভ্রমণের খরচ সাশ্রয়: ল্যাবে যাওয়ার জন্য রাস্তায় সময়, পরিবহন খরচ – সবকিছুর ঝামেলা থেকে মুক্তি, ঘরে বসেই স্বাস্থ্যপরীক্ষা হয়ে যাবে।
কারা নিতে পারেন এই সেবা?
- বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল রোগী
- ব্যস্ত কর্মজীবী মানুষ
- শিশুদের স্বাস্থ্য পরীক্ষা
- প্রেগন্যান্ট মায়েরা বা বেড রেস্টে থাকা রোগী
- রুটিন চেকআপ করতে ইচ্ছুক কেউ
সেবার আওতাভুক্ত এলাকা:
ঢাকা শহরের প্রায় সব এলাকাজুড়ে আমাদের হোম সার্ভিস টিম কার্যক্রম পরিচালনা করে।
Citizen Care Bangladesh-এর হোম স্যাম্পল কালেকশন সেবার সাথে থাকুন – ঘরে বসেই নিশ্চিন্তে স্বাস্থ্য পরীক্ষা করুন, সময় ও শক্তি সাশ্রয় করুন।
Citizen Care Bangladesh – আপনজনের মতো সেবা, ঘরে ঘরে।
Ready to get started?
Talk to a care coordinator today. We will assess your needs and recommend the right plan — free of charge.